Home আলোচিত ফেয়ার ভোট হলে ওবায়দুল কাদেরের মন্ত্রীগিরি ‘টঙ্গে’ উঠবে : কাদের মির্জা

ফেয়ার ভোট হলে ওবায়দুল কাদেরের মন্ত্রীগিরি ‘টঙ্গে’ উঠবে : কাদের মির্জা

0
73

নজর২৪, নোয়াখালী- ফেয়ার ভোট করলে ওবায়দুল কাদেরের মন্ত্রীগিরি টঙ্গে উঠবে বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

 

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদেরের কাছে ক্ষমতাই বড়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সচিব। ফেয়ার ভোট করলে তার সচিবগিরি, মন্ত্রীগিরি টঙ্গে উঠবে। সাহস থাকলে সচিব সাব ফেয়ার ভোট করান।’

 

তিনি বলেন, ‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বললে ওপর থেকে নিচ পর্যন্ত কলিজায় ধরে যায়। আমি ভোট চুরির কথা বললে সব শিয়ালের এক ডাক। বাকি খেলা আজ থেকে খেলব। ওবায়দুল কাদের ভানুমতীর খেল ছেড়ে দেন। আপনার আমলনামা, আপনার স্ত্রীর আমলনামা আমার কাছে আছে। একরাম, নিজামকে যেভাবে ধোয়া হয়েছে, আপনাকেও ধোয়া হবে।’

 

মেয়র বলেন, ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, আমাকে বাদ দেন, আপনি তাকে রাখেন। আমি তার জালায় অস্থির হয়ে গেছি। শেখ হাসিনা বলেছেন, এটা তোমাদের পারিবারিক ব্যাপার। তুমি তার সাথে কথা বল।

 

তিনি আরো বলেন, পুলিশ মায়ের স্বর্ণও চুরি করে। মা-বাবার থেকে ঘুষ খায়। পুলিশ এত খারাপ। আবার ভালোও আছে। আমাদের পুলিশ সুপার ছিলেন ইলিয়াছ শরীফ। নামেও শরীফ কাজেও শরীফ। একরামের র/ক্ত চক্ষুকে ভয় করতেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here