Home দেশের খবর বগুড়ায় ভ্যানচালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

বগুড়ায় ভ্যানচালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

0
86

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় শামীম হোসেন (২৮) নামের এক ভ্যানচালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শামীম নওগাঁর রাণীনগরের বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় রাণীনগরের বগারবাড়ি বাজার থেকে ভ্যানে ৪-৫ জন যাত্রী নিয়ে আদমদীঘির উদ্দেশে রওনা দেন শামীম। এরপর ওই রাতেই প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করা হয়। এরপর তার ভ্যান নিয়ে যায় ছিনতাইকারীরা।

 

এরপর বৃহস্পতিবার সকালে ধনতলা গ্রামের রেললাইনের পাশের ডোবাতে পথচারীরা শামীমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here