Home জাতীয় টিকা নিয়ে ‘মুলা’ দেখাচ্ছে সবাই: পররাষ্ট্রমন্ত্রী

টিকা নিয়ে ‘মুলা’ দেখাচ্ছে সবাই: পররাষ্ট্রমন্ত্রী

0
70

নজর২৪ ডেস্ক- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭ দরিদ্র দেশগুলোকে করোনাভাইরাসের টিকা দেওয়ার আশ্বাস দিলেও সে বিষয়ে উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

 

তিনি বলেছেন, “টিকা নিয়ে বড় বড় পণ্ডিতেরা কত কি বললেন না? এই যে, জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে।

 

“এ নিয়ে শুধু গল্পই শুনতেছি। কিন্তু দেওয়ার জন্য তো কোনো আগ্রহ দেখি না। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। তবে টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।”

 

যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার (২২ জুন) মন্ত্রণালয়ে নিজের কক্ষে টিকা প্রাপ্তি নিয়ে সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এরকম মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। টিকা পেতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আমাদের টিকা দেবে। তবে কবে, কীভাবে দেবে সেটা এখনও জানা যায়নি।

 

ড.মোমেন জানান, যেসব দেশে টিকা মজুত আছে, সেসব দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। দেখা যাক কী হয়।

 

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, অনেক ধনী দেশই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তারা মুখে মুখে মানবতার কথা বললেও গত চার বছরে মিয়ানমারের সঙ্গে ৩ থেকে ১৫ শতাংশ বাণিজ্য বাড়িয়েছে। অনেকগুলো ধনী দেশ ২৪ বিলিয়ন ডলারের ব্যাংক গ্যারান্টি দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here