টাঙ্গাইলে লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার- লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

 

গত কয়েক দিন ধরে জেলার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে নতুন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস।

 

আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যের দূর পাল্লার বাস ছেড়ে যায়। পরিবণ কর্মীরা বলেন, বাস বন্ধ করার কোন নির্দেশনা তারা পায়নি। তাই তারা গাড়ি চালাচ্ছে।

 

 

এদিকে কঠোর বিধি নিষেধের কারণে শহরের মার্কেট ও বিপনি বিতানগুলো বন্ধ রয়েছে। তবে কিছু কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *