নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নব যোগদানকৃত ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মতবিনিময় সভা করেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন ছামীসহ উপজেলার ১২টি ইউনিয়নের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
নতুন ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যে কোন সময় আমার কাছে আসবেন আমি আপনাদের পাশে আছি। আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা আছে। সেই সাথে আমি আপনাদের সহযোগীতা চাই।
