মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে ৪৬ পিস ইয়াবাসহ আব্দুল বারী সরকার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার হেমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝাওয়াইল পূর্বপাড়া গ্রামের কাওছার সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বারী সরকারকে গ্রেফতার করে প্রথমে থানা হাজতে রাখা হয়। পরে শনিবার সকালে নিয়মিত মাদক মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সে বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গতরাতে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। খুব দ্রুত সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
