Home আলোচিত তিনজনের ফোন নিজের কাছে নিয়ে ‘বন্ধ’ রেখেছিলেন আবু ত্ব-হা

তিনজনের ফোন নিজের কাছে নিয়ে ‘বন্ধ’ রেখেছিলেন আবু ত্ব-হা

0
137

নজর২৪, রংপুর- পারিবারিক কারণে গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

 

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে রংপুর নগরীর চারতলা এলাকায় প্রথমপক্ষের শ্বশুরবাড়ি থেকে তাকে উদ্ধারের পর মহানগর ডিবি অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে একথা জানিয়েছে পুলিশ।

 

১০ জুন থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরির চারতলা এলাকায় তার প্রথমপক্ষের শ্বশুর বাড়িতে ফিরে আসেন বলে জানান ত্ব-হার স্বজনেরা। খবর পেয়ে বেলা ৩ টার দিকে পু্লিশ ওই বাড়ি থেকে আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

 

প্রায় দেড় ঘণ্টা ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ বিকেল ৫টার দিকে জানায়, ব্যক্তিগত কারণে গাইবান্ধার ত্রি-মোহনিতে শিহাব নামে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা। তবে কী সেই ব্যক্তিগত কারণ তা পুলিশ এখনই জানাতে রাজি হয়নি।

 

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, আবু মারুফ হোসেন জানান, আত্মগোপনের দিন গাড়ির চালকসহ অন্য দুই বন্ধুর মোবাইলফোন আদনানই নিয়ে অফ (বন্ধ) করে নিজের কাছে রাখেন।

 

উপকমিশনার আবু মারুফ হাসান বলেন, আমরা প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি, ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। যেহেতু ব্যক্তিগত কারণ, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা সেটি প্রকাশ করছি না। তবে ত্ব-হা আমাদের জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো অপরধ ঘটেনি। তারপরও আমরা সব ধরনের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

 

উপকমিশনার বলেন, ঘটনার দিন, অর্থাৎ তথাকথিত নিখোঁজ হওয়ার দিন আবু ত্ব-হা গাবতলী থেকে গাইবান্ধা চলে যান। সেখানেই এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন। শুক্রবার তিনি রংপুরে আবহাওয়া অফিস মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি আমাদের হেফাজতেই আছেন। আমরা জিজ্ঞাসাবাদ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here