Home আলোচিত প্রয়োজনে আবু ত্ব-হার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: পুলিশ

প্রয়োজনে আবু ত্ব-হার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: পুলিশ

0
69

নজর২৪, রংপুর- ইসলামি বক্তা আবু ত্ব–হাসহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন গাইবান্ধার ত্রিমোহনী এলাকার ত্ব–হার বন্ধু শিহাবের বাসায়।

 

আজ শুক্রবার বিকেলে পৌনে পাঁচটায় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

 

তিনি আরও জানান, রংপুর থেকে ঢাকা যাওয়ার সময় ত্ব-হা তার সফরসঙ্গীদেরকে জানান যে, তিনি ব্যক্তিগত সমস্যায় ভুগছেন। এরপর তাদের সঙ্গে কথা বলে পরামর্শ করে আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাদের এই আত্মগোপনে থাকার দাবি রাষ্ট্র বা সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র কি-না, তাও খতিয়ে দেখবে পুলিশ।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, আবু ত্ব-হাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

 

ত্ব-হার উদ্ধৃতি দিয়ে উপপুলিশ কমিশনার বলেন, ‘ত্ব-হা আমাদেরকে তার ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। আমরা তাকে রাতে রংপুর কোতোয়ালি থানায় সোপর্দ করব। থানা কর্তৃপক্ষ যদি মনে করে তাকে আদালতে নেয়া প্রয়োজন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, তার ব্যক্তিগত বিষয়গুলোতে মুখে আনতে চাই না। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে তা জানানো হয়।

 

তিনি উল্লেখ করেন, শুক্রবার দুপুর ২টায় আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবার থেকে জানানো হয়, তিনি বাড়ি ফিরেছেন। এরপর দুপুর পৌনে ৩টার দিকে নগরীর মাস্টারপাড়া এলাকার আজহারুল ইসলাম মণ্ডলের বাড়ি থেকে ত্ব-হাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

এদিকে খোকন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি রংপুর নগরীর মাস্টারপাড়ায় আবু ত্ব-হাকে দেখেন। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here