নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে নব যোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর মতবিনিময় করেছেন।

 

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মোহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদেরকে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের আহ্বান জানান।

 

ইউএনও বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আপনারা প্রজেটিভ সংবাদ প্রকাশ করলে ভাল কাজের আরও বেশি উৎসাহ জাগে। তিনি নান্দাইলের সার্বিক সমস্যার বিষয়ে জানতে চেয়ে সব ধরনের সহযোগীতা কামনা করেন। এবং সাংবাদিকরের কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় বিদ্যুৎ সরবরাহ, নদী দখল সহ বিভিন্ন সমস্যার বিষয়ে সিনিয়র সাংবাদিকগণ মতামত উপস্থাপন করেন।

 

সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আজিজুর রহমান ভূঁঞা বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, রমেশ কুমার পার্থ, প্রবাল মজুমদার, আলম ফরাজি, জালাল মণ্ডল, এবি সিদ্দিক খসরু, শামছ-ই তাবরীজ রায়হান, আমিনুল ইসলাম বুলবুল, শামছুজ্জামান বাবুল, মঞ্জুরুল হক, রফিকুল ইসলাম মোড়ল, আবু হানিফ সরকার, ফাহমিদ আহমেদ, শাহজাহান ফকির এইচ এম সাইফুল্লাহ সহ নান্দাইলে কর্মরত প্রায় ২২ জন সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *