Home দেশের খবর ঢাকা গোপালপুরে ৩০ হাজার জাল টাকাসহ যুবক গ্রেফতার

গোপালপুরে ৩০ হাজার জাল টাকাসহ যুবক গ্রেফতার

0
99

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে ৫শত টাকার ৬০টি জাল নোটসহ শাজাহান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বুধবার (১৬ জুন) রাতে উপজেলার খানপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চানপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

 

গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, জাল টাকা ক্রয়বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শত টাকার ৬০টি (৩০ হাজার) জাল নোটসহ শাজাহানকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

জাল টাকার ব্যবসার সাথে জড়িত মূলহোতাসহ সকলকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মোশাররফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here