মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের প্রচারমাইক ভাঙচুর ও তার কর্মীদের উপারে হামলা করার অভিযোগ নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুন) দপদপিয়া এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেন করেছেন বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, নলছিটি উপজেলার দপিদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কর্মীরা জিরোপয়েন্ট এলাকায় তাঁর প্রচার মাইক ভাঙচুর করে এবং তার কর্মদের মারধর করে নৌকা প্রতিকের সন্ত্রাসীরা।
এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা ও তাঁর সমর্থকরা তাকে নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়াসহ নানা হুমকি প্রদান করে আসছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
এ ঘটনায় তিনি রিটানিং কর্মকর্তা ও নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন এ ঘটনার বিচার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদার।
