Home দেশের খবর চট্টগ্রাম সৈকতে ভেসে আসছে হাজার হাজার মাল্টা, জানা গেল রহস্য

সৈকতে ভেসে আসছে হাজার হাজার মাল্টা, জানা গেল রহস্য

0
96

নজর২৪, চট্টগ্রাম: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পারকি সৈকত জুড়ে কমলা সদৃশ হলুদ রঙের মাল্টা আর মাল্টা। সেই মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করছে স্থানীয় শিশুরা।

 

বুধবার (১৬ জুন) উপজেলার পারকি সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয় লোকজন। তাদের ধারণা, আমদানি করা এসব মাল্টা হয় বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে পচে যাওয়ায় আমদানিকারকরা ফেলে দিয়েছেন।

 

তারা জানান, রাতের আঁধারে ট্রাকে করে এনে পচা মাল্টাগুলো ফেলা হয়েছে। পরে জোয়ারের ঢেউয়ে সেগুলো ছড়িয়ে পড়ে সৈকতের আধা কিলোমিটার এলাকায়। মাল্টাগুলো খাবারের অনুপযোগী, পচা। এতে পরিবেশ দূষণের আশঙ্কা তাদের।

 

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবরটা সন্ধ্যায় আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here