শেরপুরে সাংবাদিক এমএ হাকাম হীরার মায়ের ইন্তেকাল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলা ভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক এমএ হাকাম হীরার মা ও মরহুম আবদুল আলিমের স্ত্রী আলহাজ্ব আমেনা খাতুন আজ বুধবার (১৬ জুন) সকাল সাড়ে দশ টার সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

 

পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি সাত সন্তানের মধ্যে চারজন পুত্র ও তিনজন কন্যা সন্তানের মা ছিলেন। এর মধ্যে পুত্র সন্তান সার্জেন্ট আহাদ ২৮ অক্টোবর ১৯৯৯ সালে চাকরীরত অবস্থায় ঢাকায় ছিনতকাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু বরন করেন। যার স্মৃতিতে ঢাকা গুলিস্থানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ও নালিতাবাড়ী পৌর শহরে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গন করা হয়। ছোট সন্তান আসলাম ইকবাল সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরীরত অবস্থায় ২০১৮ সালের ২১ এপিল অসুস্থ হয়ে মৃত্যু বরন করেন।

 

বড় ছেলে আবদুল হান্নান আনোয়ার গ্রুপ অব ইন্ড্রাষ্টিজের একজিকিউটিভ ডিকেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। বড় মেয়ে তাহমিনা বানু মিনা ময়মনসিংহ সানফ্লাউয়ার স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাছলিমা বেগম নিরা এবং তৌহিদা আকতার ঝড়া গৃহিনী হিসেবে আছেন। বুধবার রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সাংবাদিক এমএ হাকাম হীরা জানিয়েছেন।

 

এদিকে, সাংবাদিক এমএ হাকাম হীরার মায়ের মৃত্যুতে শেরপুর জেলা প্রেসক্লাব, শেরপুর টাইমস ডটকম পরিবার ও অন্যান্য উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *