উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আতিক হাসান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কৃষক।

 

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া হোর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিক ওই গ্রামের আলহাজ আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, মাঠে করার সময় বজ্রপাত শুরু হলে নিহত আতিক সহ আরো কয়েকজন একটি ঝুপড়ি ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হন।

 

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাবেয়া বিনতে আক্তার জানান, বিকেলে বজ্রপাতে একজন মৃত ও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *