পরীমনিকে নিয়ে অবশেষে ‘মধ্যরাতে বিবৃতি’ দিলো চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা ঘটনার ৬ দিনের মাথায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ‘তীব্র নিন্দা জ্ঞাপন’ করেছে! ১৫ জুলাই রাত ১টার পরে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তীব্র নিন্দা জ্ঞাপন করছে।

 

“এ বিষয়ে ইতোমধ্যেই মামলা রুজু হয়ে গেছে এবং কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। উক্ত মামলায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনির সার্বিক সহযোগিতা করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”

 

এর আগে ঘটনা সুরাহার জন্য পরীমণি সমিতির সহযোগিতা চেয়েও পাননি বলে অভিযোগ করেন। ১৩ জুন নিজ বাসায় সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। উক্ত সম্মেলনের পর ঘটনাটি জানতে পেরে পুরো দেশ নড়ে-চড়ে বসে। টনক নড়ে প্রশাসনের।

 

ঘটনার রাত ৯ জুন বনানী থানা সাধারণ ডায়েরি গ্রহণ না করলেও ১৪ জুন দুপুরে সাভার থানায় মামলা দায়ের করতে পারেন পরীমণি। এদিন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার হন প্রধান আসামী নাসির ইউ মাহমুদসহ ৫ জন।

 

উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়ে জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এ দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

 

এরপর রাত সাড়ে ১০টার দিকে বনানীর বাসায় সাংবাদিক কাছে ঘটনায় অভিযুক্ত হিসেবে নাসির ইউ মাহমুদ, অমি’সহ অচেনা কয়েকজনের কথা উল্লেখ করেন পরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *