মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মো. হাসান মাহমুদ (১৯) নকলা উপজেলার লাভা মধ্যপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।
সোমবার (১৪জুন) ভোর রাতে সিপিএসসি, র্যাব-৩ টিকাটুলি ঢাকার একটি আভিযানিক দল নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের লাভা মধ্যপাড়া এলাকা থেকে ওই জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানায়, গ্রেফতারকৃত হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার মোবাইল হতে ও ফেইসবুক একাউন্ট থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
