আমাকে এভাবে পাগলের মতো ভালোবাসে জানতাম না: পরীমনি

নজর২৪, ঢাকা- ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ভেঙে না পড়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানালেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মুখ পরীমনি।

 

তার মামলার প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদসহ পাঁচজন গ্রেপ্তারের পর সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের নিজ বাসায় আমন্ত্রণ জানিয়ে এ কথা বলেন তিনি।

 

সেখানে পরীমনি বলেন, অনেক শান্তি লাগছে। অপরাধী অনেক তাড়াতাড়ি গ্রেপ্তার হয়েছে। আশা করিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ যারা পাশে ছিলেন। আমার আইনের ওপর আস্থা আছে। যেহেতু সবাই আমার পাশে আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যাদের সঙ্গে কাজ করি সহকর্মী ও আমার ভক্তরা এভাবে পাগলের মতো ভালোবাসে জানতাম না। এই ঘটনার পর টের পেলাম।

 

সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তবে চাইবো এই ঘটনার বিচার দ্রুত হোক। এটাই একমাত্র চাওয়া এখন। যত দিন সুবিচার পাবো না লড়াই চালিয়ে যাবো।

 

উল্লেখ্য, চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

 

এ সময় নাসিরের সঙ্গে থাকা অল্পবয়সী তিন নারীকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা ও নাসিরের সঙ্গী লিপি ও সুমি রয়েছেন। গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনার সয়ম ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *