রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল। এছাড়া জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে চলছে অপরিকল্পিত বৃক্ষ নিধন। ফলে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে।
এই বিপর্যয় থেকে উত্তরনের জন্য বৃক্ষ রোপনের তাগিদ অনুভব করেন পরিবেশ সচেতন মানুষ। সেই তাগিদ থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা ও সেবা মূলক সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে উপজেলাব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে লাগিয়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে উপজেলা ব্যাপী বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু, আলোকবর্তিকার সদস্য শিক্ষার্থীরা।
