শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

 

রবিবার (১৩ জুন) সকাল ৮টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ও প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (এমপি)।

 

পরে সকাল ১০টায় শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় উপেজলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি শফিকুর রহমান শফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়াম্যান মামুনুর রশীদ লিয়াকত, পৌর মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওমীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

 

জেলা আওয়ালীগের সদস্য আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম ব্যাপারী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আশিকুল হক দিনার, উপেজলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ প্রমুখ।

 

প্রত্যেক বক্তাই সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তার অবদানের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, মোহাম্মদ নাসিমের শুন্যতা কখনো পুরণ হওয়ার না। তিনি সিরাজগঞ্জের মানুষকে বটবৃক্ষের মতো আগলে রেখেছিলেন।

 

স্মরণ সভা শেষে মখদুমিয়া জামে মসজিদের মোয়াজ্জেম আলহাজ আলী দোয়া পরিচালনা করেন। পরে এমপি হাসিবুর রহমান স্বপন পৌর শহরের ঋষিপাড়া, বাগদিপাড়া, রুপপুর তার মায়ের নামে প্রতিষ্ঠিত এতিমখানা ও দরগাহপাড়া মখদুমিয়া জামে মসজিদে খাবার বিতরণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *