Home খেলাধুলা সাকিব ইস্যুতে প্রয়োজনে লিগ বন্ধের হুমকি দিলেন পাপন

সাকিব ইস্যুতে প্রয়োজনে লিগ বন্ধের হুমকি দিলেন পাপন

0
96

স্পোর্টস আপডেট ডেস্ক- আবাহনী-মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্টাম্প উপড়ে ফেলেন।

 

ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়ে অশোভন ভঙ্গিও করতে দেখা যায় সাকিবকে। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের দিকে।

 

সাকিব ইস্যুতে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে লিগ বন্ধ করে দেয়া হবে।’

 

আজ শনিবার (১২ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

 

এর আগে গতকালের ঘটনাটি নিয়ে আজ শনিবার (১২ জুন) বিকালে সিসিডিএম চেয়ারম্যান ইনাম আহমেদ এবং টেকনিক্যাল কমিটির সভাপতি জালাল ইউনুসের সাথে বৈঠকে বসেন বিসিবি সভাপতি, জানতে চান এর উৎস কোথায়। তখনই কথা ওঠে আম্পায়ারিং নিয়ে, বিসিবি সভাপতি নির্দেশ দেন তদন্তের। সময়সীমা বেধে দেন তিন দিন। ৩ দিন পর বিসিবির বোর্ড মিটিং হওয়ার কথা। তার আগেই তদন্তকাজের শেষ চেয়েছেন পাপন।

 

তদন্তের জন্য ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সেখানে আছেন ইনাম আহমেদ, জালাল ইউনুস, বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান।

 

ইনাম আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘বোর্ড সভাপতি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই তিনি তদন্তের শেষ চেয়েছেন। আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here