Home দেশের খবর বেলকুচিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মানের উদ্বোধন

বেলকুচিতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মানের উদ্বোধন

0
75

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক স্থাপন কাজের উদ্বোধন সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

 

শনিবার সকালে সোহাগপুর কলেজ হাট (কাঠ পট্টি) প্রাঙ্গনে বাংলাদেশের ২৩ টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প((GOB-IDB) এর আওতায় এই কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র সাজ্জাদূল হক রেজার সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ওয়ালী উল্লাহ্, প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী।

 

এছাড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সহ- সভাপতি ইসাহাক আলী তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here