বিয়ের আগেই বাবা হয়ে কারাগারে যুবক

নজর২৪, সাতক্ষীরা: বিয়ে না করেই ছেলে সন্তানের বাবা হলেন এক যুবক। তবে সেই ছেলের মুখ দেখতে পারেননি তিনি। ধর্ষণ মামলায় তাকে যেতে হয়েছে কারাগারে।

 

সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন তৈলকূপি গ্রামে ওই ঘটনা ঘটে। হযরত আলী বিশ্বাস (২০) ওই গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে।

 

স্থানীয়রা বলেন, তৈলকূপী গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করেন হযরত আলী (২০)। এরপর বিয়ের আশ্বাসে ওই কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক করেন হযরত আলী। এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে স্থানীয়রা ওই ছেলেকে বিয়ের প্রস্তাব দেন। তবে রাজি হয়নি ওই ছেলে পক্ষ।

 

বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৫টার দিকে ওই কিশোরী একটি ছেলে সন্তান জন্ম দেন। বিষয়টি জানতে পেরে হযরত আলী পরদিন ওই সদ্যজাত সন্তানকে মেরে ফেলতে কিশোরীদের বাড়িতে যান। এর পরপরই স্থানীয়দের তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে হযরত আলীকে আটক করে ও শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্তান নষ্ট করার আগেই হযরত আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *