Home দেশের খবর ঢাকা বিয়ের পরই বড়ভাইয়ের নতুন বউকে ধর্ষণ করলো ১৯ বছরের নিরব

বিয়ের পরই বড়ভাইয়ের নতুন বউকে ধর্ষণ করলো ১৯ বছরের নিরব

0
66

নজর২৪, মাদারীপুর- বড় ভাইয়ের নতুন বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে।

 

আজ শুক্রবার (১১ জুন) সকালে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তার ছোটভাই নিরব শেখকে (১৯) অভিযুক্ত করে শিবচর থানায় মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্ত নিরব শেখ উপজেলার কাইয়ুম শেখের ছেলে।

 

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্তের বড় ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই ভাবিকে উত্ত্যক্ত করে আসছিলেন দেবর নিরব। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে যান।

 

এসময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। রাতে স্বামী বাড়িতে আসলে খুব খুলে বলেন ওই নারী। পরে শুক্রবার সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।

 

শিবচর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত নিরব পলাতক। ধর্ষণের আলামত জব্দ করা হয়েছে।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here