Home দেশের খবর ঢাকা আল্লামা হাফেজ কাসেমের ইন্তেকালে হেফাজত আমিরের শোক

আল্লামা হাফেজ কাসেমের ইন্তেকালে হেফাজত আমিরের শোক

0
154

নজর২৪, ঢাকা- চট্রগ্রামের ফটিকছড়ি তালীমুদ্দীন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা হাফেজ কাসেম (রহ.)- এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমিরে হেফাজত, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের এক শোকবার্তায় আমিরে হেফাজত বলেন, হাফেজ কাসেম (রহ.) দেশের শীর্ষ স্থানীয় একজন আলেম ও মুরব্বি ছিলেন। তিনি দীর্ঘদিন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক ও শিক্ষা সচিবের গুরুদায়িত্ব আঞ্জাম দিয়েছেন।

 

তিনি বলেন, তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সঙ্গে হাটহাজারী মাদ্রাসায় হাদিসের খেদমত করেছেন। হাফেজ কাসেম (রহ.)-এর ইন্তেকালে ইলমি ময়দানে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কভু পূরণ হওয়ার নয়। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

 

আল্লামা বাবুনগরী বলেন, হাফেজ কাসেম (রহ.) আমার শ্রদ্ধাভাজন চাচা। আমার দাদা নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আহমদ (রহ.) ছিলেন বিখ্যাত আলেম। নিজেকে একজন যোগ্য আলেমে দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। নাজিরহাট মাদ্রাসার মজলিশে শূরার অন্যতম সদস্য ছিলেন। আমরণ তিনি দরস-তাদরিসসহ দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন।

 

আমিরে হেফাজত বলেন, হাফেজ কাসেম (রহ.) জীবদ্দশায় নিজ সন্তানদের যোগ্য আলেম বানিয়েছেন। মাওলানা ওসমানসহ তার সন্তানরা পিতার নির্দেশিত পথ অনুসরণ করে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।

 

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দোয়া করি, আল্লাহতায়ালা তার সব দ্বীনি খেদমতকে কবুল করুন, তার পরিচালিত তালীমুদ্দীন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং তার সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here