Home আলোচিত আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে খেয়ে ফেলল ছিনতাইকারী

আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে খেয়ে ফেলল ছিনতাইকারী

0
68

নজর২৪, ঢাকা- রাজধানীর বাংলামোটর এলাকায় এক আইনজীবীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পথচারীদের সহায়তায় মামুন (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

 

বুধবার (৯ জুন) বিকেল ৩টার দিকে বাংলামোটর থেকে আটক করা হয় তাকে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়েগিয়ে এক্স-রে করলে তার পেটে চেইনটি দেখা যায়।

 

শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় বড়াল বাজু ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আইনজীবী এরেকা হাইকোর্ট থেকে কাজ শেষে তার ব্যক্তিগত প্রাইভেট কার চালিয়ে মিরপুরের বাসার দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি শাহবাগ হয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময়ে রাস্তায় হালকা যানজটে আটকে যায়। তখন প্রাইভেট কারটির গ্লাস খোলা ছিল। এ সময় এক ছিনতাইকারী তার গাড়িটির কাছে গিয়ে জানালা দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে যায়। ছিনতাইকারী দৌড়ে সামনে একটি চলন্ত বাসে উঠে পরে। পেছন থেকে মানুষের চিৎকার শুনে লোকজন তাকে ধরে ফেলেন।

 

ছিনতাইকারীকে বাসযাত্রীরা ধরে ফেলার পর পুলিশে দেয়। সেখানে এসআই সঞ্জয়ও ছিলেন। তিনি বলেন, তাৎক্ষণিক ছিনতাইকারীকে আমরা আটক করি। সে চেইনটি গিলে ফেলে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানান তার পাকস্থলীতে চেইনটি রয়েছে।

 

এসআই সঞ্জয় বলেন, তাকে (ছিনতাইকারী) থানায় রাখা হয়েছে। বাদীও থানায় রয়েছেন। আর চেইনটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here