Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা কারাগারে

নোয়াখালীতে ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতা কারাগারে

0
101

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীতে ইয়াবা বিক্রির সময় পুলিশের হাতে আটক হয়েছেন সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন (সাংগঠনিক) ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান (২৮)।

 

রোববার (০৬ জুন) রাতে নোয়াখালী সদর উপজেলার মাইজদী দত্তেরহাটের সার্কিট হাউজ সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নোয়াখালী সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

 

আটক হাসান সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ছোট মিস্ত্রিবাড়ীর বদিউর রহমানের পুত্র।

 

জানা গেছে, সার্কিট হাউজ রোডে ইয়াবা বিক্রি করছে হাসান- এমন সংবাদের ভিত্ততে অভিযান চালায় সোনাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে ১০ পিস ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

 

সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়ার পর নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন হাসান। পরে আমরা তাকে থানায় হস্তান্তর করি। সেখান থেকে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here