Home আলোচিত হেফাজতের নতুন কমিটি প্রত্যাখ্যান করলেন শফীপুত্র ইউসুফ মাদানী

হেফাজতের নতুন কমিটি প্রত্যাখ্যান করলেন শফীপুত্র ইউসুফ মাদানী

0
124

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে দেয়া পদ প্রত্যাখ্যান করেছেন প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

 

সোমবার নতুন এ কমিটি ঘোষণার পরই হাতে লেখা এক চিঠিতে ওই পদ প্রত্যাখানের এমন ঘোষণা দেন তিনি।

 

জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সংগঠনের প্রয়াত আমির আহমদ শফীর বড় ছেলেকে সহকারী মহাসচিব করা হয়েছে।

 

সোমবার ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদী। নতুন এ কমিটি ঘোষণার পরই হাতে লেখা এক চিঠিতে এ ঘোষণা দেন তিনি।

 

চিঠিতে তিনি বলেন, আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

 

ইউসুফ মাদানীর নিজ হাতে লেখা ওই চিঠির কপি গণমাধ্যমের হাতে এসেছে। আল্লামা শফীর পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করেও চিঠির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here