ধূমপান করবেন না, শপথ নিলেন ৫১ জন

man

নজর২৪, রাজবাড়ী- বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে ধূমপান ত্যাগের শপথ নিয়েছেন ধূমপায়ী পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে, তাদের মধ্যে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৭ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মঞ্চে জেলা প্রশাসক দিলসাদ বেগম ৫০ জন ধূমপায়ী পরিবহন শ্রমিককে এ শপথ পাঠ করান। পরে তাদের পুষ্টিকর খাবার ডিম, দুধ, মাংস দেয়া হয়।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার আব্দুল্লাহ আল বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ, রিকশা ও ভ্যানচালক সমিতির উহাব আলী সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *