সৌদিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, রেমিট্যান্স যোদ্ধা নিহত

প্রবাসের কথা ডেস্ক: সৌদি আরবে ব্যবসায়ী কাজে মালামাল ডেলিভারি সম্পন্ন করে নিজ বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে সৌদি প্রবাসী সাইফুল ইসলাম রিপন (২৯) প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত সাইফুল ইসলাম রিপন (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে। গত শনিবার সৌদি সময় আনুমানিক রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

 

আজ রবিবার (৬ জুন) সকালে নিহতের আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের আত্মীয় সূত্রে আরও জানা যায়, ৫ বছর আগে সৌদি আরবে আগমন করেন। সৌদিতে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করত।

 

গত শনিবার আনুমানিক রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দাম্মাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *