সদরঘাটে পা পিছলে পড়ে এসআইয়ের মৃত্যু

নজর২৪, ঢাকা- রাজধানীর সদরঘাটে টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। নিহত ওই এসআইয়ের নাম শাওলিন আকিব (২৮)। তিনি মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

 

রোববার (৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

বিকেলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি-অ্যাডমিন ও ফিন্যান্স) মো. হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা গেছে, সকালে এসআই শাওলিন তার একজন আত্মীয়কে নিতে এসে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। তারপর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা এসে সকাল সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়ার সময় তিনি কোনো কিছুতে আ/ঘা/ত পেয়েছেন।

 

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, সকালে একজন এসআই পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শাওলিন আকিব যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। ৩৭তম ব্যাচে পুলিশে যোগদান করা শাওলিন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *