Home চাকরির বাজার ৪৫ হাজার টাকা বেতনে ডেসকোতে চাকরি, অফিস সপ্তাহে ৩ দিন

৪৫ হাজার টাকা বেতনে ডেসকোতে চাকরি, অফিস সপ্তাহে ৩ দিন

0
131

নজর২৪ ডেস্ক- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেসকো তাদের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য চিকিৎসক চেয়ে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

 

আগ্রহী প্রার্থীকে ১০ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম মেডিকেল রিটেইনার। পদের সংখ্যা তিনটি। এর মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ দুজন এবং গাইনি বিশেষজ্ঞ একজন নিয়োগ পাবেন।

 

চুক্তিভিত্তিক এ চাকরির জন্য নির্বাচিত হলে প্রার্থী মাসে বেতন পাবেন ৪৫ হাজার টাকা। তাঁকে সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে ডেসকোর মিরপুর/গুলশান অফিসে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করতে হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)

 

পদের নাম- মেডিকেল রিটেইনার

 

পদের সংখ্যা- ৩টি

 

কাজের ধরন- চুক্তিভিত্তিক

 

আবেদন যোগ্যতা

১। এমবিবিএস পাসসহ মেডিসিন/গাইনি বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে।

২। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।

৩। বয়সসীমা ৫৫ বছর।

৪। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।

 

আবেদন যেভাবে

আগ্রহীরদের আবেদনপত্র পাঠাতে হবে মহাব্যবস্থাপক, প্রশাসন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ এই ঠিকানায়।

 

বেতন ও সুযোগ সুবিধা

১। মাসিক ৪৫০০০ টাকা

২। সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে ডেসকোর মিরপুর/গুলশান অফিসে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করতে হবে।

 

আবেদনের শেষ তারিখ

১০ জুন, ২০২১

 

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here