Home দেশের খবর ফেসবুকে মেয়ে সেজে প্রেমের ফাঁদ, বেরোবি’র ৪ ছাত্র আটক

ফেসবুকে মেয়ে সেজে প্রেমের ফাঁদ, বেরোবি’র ৪ ছাত্র আটক

0
92

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে মেয়ে সেজে ম্যাসেঞ্জারে একাধিক ছবি পাঠিয়ে প্রেমের অভিনয় সাজিয়ে অপরহরণ করে টাকা আদায়ের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আটক করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ।

 

শনিবার (০৫ জুন) সন্ধ্যায় নগরীর সর্দার পাড়া এলাকার ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন নীলফামারি ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী এলাকার কলিমুদ্দীন মন্ডলের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগে ৫ম ব্যাচের ছাত্র মানিক রহমান সাজু , পঞ্চগড় অটোয়ারী উপজেলার মংলু চন্দ্রের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র দুলাল চন্দ্র, লালমনিহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা এলাকার পুলিন চন্দ্রের ছেলে ও বেরোবির গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের ছাত্র জগত পতি, লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী এলাকার বারেক মিয়ার ছেলে ও বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শাহ আলম সাদেক।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা ফেসবুকে “সিনথিয়া” নামে ফেইক আইডি খুলে নীলফামারি জেলার ডিমলা এলাকার রোকনুজ্জামান মিয়ার ছেলে আসাদুজ্জামান আসাদ কে প্রেমে ফেলে দীর্ঘদিন যাবৎ মেয়ে কন্ঠে কথা বলে আসছিল এবং আজ দুপুরে তাকে দেখা করার কথা বলে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে আসে।

 

এরপর ৬/৭ জন ভিকটিম আসাদুজ্জামান কে কৌশলে জিম্মি করে দুপুর ১ টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার সামনে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ফোনের মাধ্যমে ১ লক্ষ টাকা দাবি করে ও মারধর করে বিকাশে ২৩ হাজার টাকা এবং একটি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দিলে তিনি তাজহাট থানা পুলিশ বিষয়টি অবগত করলে তাজহাট থানা পুলিশ অপহরণ কারীদেরকে সর্দারপাড়া থেকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। বাকি অজ্ঞাত আসামীদের গ্রেফতার করতে তাজহাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here