Home আলোচিত চাঁদপুরের শাহাদাতের প্রেমে ছুটে এলেন আমেরিকান তরুণী

চাঁদপুরের শাহাদাতের প্রেমে ছুটে এলেন আমেরিকান তরুণী

0
158

নজর২৪, চাঁদপুর- ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে এবার বাংলাদেশে ছুটে এসেছেন আমেরিকান তরুণী। শুধু তাই নয়, সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে এসে ভালোবাসার মানুষটির সঙ্গে বসেছেন বিয়ের পিঁড়িতে।

 

জানা যায়, প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চাঁদপুরের আশিকাটি ইউনিয়নের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমেরিকান মেয়ে। এ ঘটনায় এলাকার ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া তাদের এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমিয়েছেন।

 

শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে আমেরিকান মেয়ে জিইনাবচনের সঙ্গে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

 

এ দিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন।

 

এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়, এজন্য আমাদের দোয়া করবেন।

 

এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি না গেলেও ঘটনাটির বিষয়ে অবগত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here