Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

0
88

তৌফিকুর রহমান , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে প্রা‌ণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

 

শ‌নিবার (৫ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ ও প্রা‌ণিসম্পদ অ‌ফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

 

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here