সিরাজগঞ্জে ধরা খেলো ভুয়া গরুর ডাক্তার, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ব্র্যাক থেকে তালিকা ভিত্তিক ৯ হাজার টাকার ঔষধ আপনার খামারের নামে বরাদ্দ হয়েছে। এখন সেটা নিলে ১৭শো টাকায় পাবেন না হলে ৯ হাজার টাকায় পরে কিনতে হবে। এরকমই লোভনীয় কথা বলে গ্রামের সাধারণ গো-খামারীদের কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতেন একজন ভুয়া গরুর ডাক্তার।

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে এরকমই প্রতারণা করে ধরা খেলেন আতাউর রহমান (৫৭) নামের একজন ভুয়া গরুর ডাক্তার। তিনি জেলার উল্লাপাড়ার বেখুয়া গ্রামে মৃত নুরুল ইসলামের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়।

 

জানা যায়, শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলাল হোসেনের বাড়িতে গিয়ে অভিযুক্ত আতাউর রহমান নিজেকে গরুর ডাক্তার পরিচয় দিয়ে জানায় আপনার খামারের গরুর জন্য আপনার নামে ব্র্যাক থেকে ৯ হাজার টাকার ঔষধ বরদ্দ হয়েছে।

 

তিনি আলালকে বলেন এখন যদি নেন তাহলে ১৭শো টাকায় নিতে হবে আর যদি পরে নেন তাহলে সেটা ৯ হাজার টাকায় কিনতে হবে।

 

তখন আলাল রাজি হলে ভুয়া ডাক্তার তার গরুকে ইন্জেকশনের মাধ্যমে ঔষধ প্রয়োগ করতে থাকে। ডাক্তারের ইনজেকশন দেওয়ার প্রক্রিয়া সন্দেহজন মনে হয় আলালের। পরে সে উপজেলা পশু হাসপাতালের পোরজনা ইউনিয়নের কর্মকর্তাকে মোবাইলে কল দিলে তিনি ঘটনাস্থলে আসেন।

 

যাচাই বাছাই শেষে তিনি উপজেলা ভেটেনারী সার্জন মীর শওকাত হোসেন কে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থলে মীর শওকাত হোসেন উপস্থিত হন এবং উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করেন।

 

পরে ঘটনাস্থলে শাহজাদপুরের সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদ হোসেন থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগের বিষয়টি তৎক্ষনাত তদন্ত করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে আরো বেশ কয়েকজন অভিযুক্ত আতাউর রহমানের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত ভুয়া গরুর ডাক্তারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *