গোপালপুরে বৈরান নদী খনন কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন।

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদীর হারানো ঐতিহ্য ফিরে চাই, চলমান বৈরান নদীর খনন কাজে অনিয়ম পরিলক্ষিত হওয়ার সর্বাত্মক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

 

(৩ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালপুর পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অভিযোগ করেন গোপালপুর শহরের উত্তর ও দক্ষিণের ন্যায় গোপালপুর শহরাঞ্চলে অংশে সমানভাবে খনন কাজ হচ্ছে না, প্রকৃত মাপে নদী খননের দাবী জানানো হয়। এবং গোপালপুর শহরাঞ্চলে অংশে দুর্নীতির মাধ্যমে সরু খালের ন্যায় নদী খনন কাজ চলছে। অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে বৈরান নদীর প্রকৃত অংশ খননের মাধ্যমে বৈরান নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান।

 

এ সময় বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নূর নবী (সোহাগ) পৌরবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মো. হাবিব, মো. সুজন, মো. আতিকুর রহমান সুজন, মো. মুকুল, প্রমুখ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *