বাজেট ঘোষণার আগেই বাড়ল সিগারেটের দাম

নজর২৪, ঢাকা- নতুন বছরের বাজেটকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দার সঙ্গে বেড়েছে তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম। সেই সঙ্গে সিগারেটের মূল্যও আগেভাগেই বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

 

বুধবার (২ জুন) খুচরা দোকানগুলোতে এক টাকা বেশি দামে সিগারেট বিক্রি করতে দেখা গেছে।

 

ব্যবসায়ীরা জানান, প্রতিবছরই বাজেটে সিগারেটের দাম ও কর বাড়ে। এবারও বাড়বে বলে তাদের ধারণা। সেজন্য বাজেটের আগে সিগারেটের দাম বেড়ে গেছে।

 

রাজধানীর বিভিন্ন শপিংমলে ও অলিগলির দোকানগুলোতে ১০ টাকার গোল্ডলিফ সিগারেট ১১-১২ টাকায় আর ১৪ টাকার বেনসন ১৫-১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্রান্ড ভেদে অন্যান্য সিগারেটও বেশি দামে বিক্রি হচ্ছে।

 

তবে সবাই যে সিগারেট বেশি দামে বিক্রি করছেন এমনটা নয়। প্রকৃত দামেও অনেক বিক্রেতা এখনো সিগারেট বিক্রি করছেন।

 

পশ্চিমরাজা বাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, বাজেটের আগেই সিগারেটের সংকট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বেশি দামে কিনে দাম বাড়িয়ে বিক্রি করি। ব্যবসায় লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *