Home জাতীয় পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, ডিবি, সিআইডি

পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, ডিবি, সিআইডি

0
82

নজর২৪ ডেস্ক- তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন। পুলিশ বলছে, ফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগির পাওয়া যাবে মোবাইল।

 

বুধবার (০২ জুন) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, মন্ত্রীর মোবাইল চুরির ঘটনায় রোববার (৩০ মে) রাতে একটি মামলা হয়েছে। এই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ুন বাদী হয়ে মামলাটি করেছেন।

 

তিনি আরও বলেন, মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি আমরা মোবাইল পেয়ে যাবো।

 

এর আগে গত রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় স্মরণী থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

 

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গাড়ির জানালা খোলা ছিল। সে সময় ফোনটি ছিনতাই হয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। পরে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।’

 

‘পরে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।’

 

মন্ত্রী বলেন, আমার ছেলে আমেরিকা থেকে ১ হাজার ডলার দিয়ে ফোনটি কিনে পাঠিয়েছে। আমার গাড়িতে পতাকাও ছিলো। তারপরও ছিনতাইকারি মোবাইল ফোনটা নিয়ে গেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here