Home দেশের খবর রাজারহাটে নদী ভাঁঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানব বন্ধন

রাজারহাটে নদী ভাঁঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবীতে মানব বন্ধন

0
114

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের গাবুরহেলানে তিস্তা নদী ভাঁঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসী নদীর তীরে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত সেবা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় জনগণ এ কর্মসূচী পালন করে।

 

জানা গেছে, তিস্তা নদী ভাঁঙ্গন কবলিত উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান সহ ১০/১২টি গ্রামের বিভিন্ন অংশে নদী ভাঁঙ্গন দেখা দিয়েছে। প্রতিবছর ভাঁঙ্গন শুরু হলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ভর্তি বালু ফেলে সাময়িক ভাঁঙ্গন প্রতিরোধ করে।

 

একারণে যুগযুগ ধরে স্থানীয় জনগন ভিটেভাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই তারা নদী পূণঃখনন ও স্থায়ী বাঁধ নিমান সহ টেকসই ব্যবস্থা গ্রহণের দাবীতে এই মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এলাকাবাসী ভাঁঙ্গন প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানব বন্ধনে বক্তব্য দেন, এরশাদুল হক, মোশারফ হোসেন, গোলজার হোসেন, মাসুদ রানা প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here