নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (০১ জুন) সকালে নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী।

 

আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আহাম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি, যুবদলের আহ্বায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেম মানিক,উপজেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি গোলাম মোস্তফা, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মীর খালেদ মাহমুদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল সহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *