আমার নেতা শহীদ জিয়া, নাকের শেষ প্রান্তে দম নিয়েও তাকে ভালোবাসি: আসিফ

বিনোদন ডেস্ক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর বলেছেন, ‘দলীয় আর সরকারি সুবিধা নেয়া পেইড জাতীয়তাবাদীদের কবর রচিত হোক।’

 

সোমবার (৩১ মে) সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোষ্ট দিয়ে তিনি এ কথা বলেন।

 

আসিফ আকবরের সেই পোস্টের পুরোটা তুলে ধরা হলো :

 

আমি সামান্য আসিফ আকবর। স্বাধীন বাংলাদেশের একজন অদম্য জাতীয়তাবাদী। নিজের স্বর্নখচিত ক্যারিয়ার ধ্বংসকারী জাতীয়তাবাদী। পরিবারের সরকারী বেসরকারী চাকুরেদের শান্তি বিনষ্টকারী জাতীয়তাবাদী।

 

নিজের সন্তানের সরকারী চাকরী খতমকারী জাতীয়তাবাদী। হাইব্রীড সরকারী দালালদের চক্ষুশূল বনে থাকা আমৃত্যু জাতীয়তাবাদী। জাতীয়তাবাদের নামে বানিজ্যকারী দলবাজদের কোমরে লা/থি মারা জাতীয়তাবাদী।

 

আমার নেতা শহীদ জিয়া, আমার দেশ বাংলাদেশ। সরকারী দলের পদ পদবীর লোভনীয় প্রস্তাব পায়ে মাড়িয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা জাতীয়তাবাদী। ভিটেমাটি বিক্রি করে টিকে থাকার সংগ্রামে লিপ্ত কোনঠাসা তৃণমূল জাতীয়তাবাদীদের সালাম। এখনো নাকের শেষ প্রান্তে দম নিয়ে শহীদ জিয়াকে ভালবাসার কোটি সৈনিকের কাফেলার সামান্য একজন আমি।

 

আমি সরকারী জাতীয়তাবাদী নই। আমি পেইড জাতীয়তাবাদী নই, এমপি মন্ত্রী কিংবা পদলোভী নপুংসক জাতীয়তাবাদী নই। আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করা জাতীয়তাবাদী। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদীর মৃত্যু নেই, একজন মরবে দশজন আসবে।

 

পায়ের ভৃত্যতূল্য মৃত্যুর চোখ রাঙ্গানী উপেক্ষা করে দেশের মাটিতে টিকে থাকা শেষ জাতীয়তাবাদী হিসেবেই মরতে চাই। দলীয় আর সরকারী সুবিধা নেয়া পেইড জাতীয়তাবাদীদের কবর রচিত হউক। ত্যাগ তিতিক্ষার সংগ্রামী জাতীয়তাবাদ দীর্ঘজীবী হউক।

 

শহীদ জিয়া অমর হউন।
ভালবাসা অবিরাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *