Home দেশের খবর চট্টগ্রাম তরুণীর সঙ্গে মোবাইলে প্রেম, দেখা করতে ডেকে এনে যুবককে অপহরণ

তরুণীর সঙ্গে মোবাইলে প্রেম, দেখা করতে ডেকে এনে যুবককে অপহরণ

0
145

নজর২৪, কুমিল্লা- রং নম্বরে প্রেমের ফাঁদে ফেলে চৌদ্দগ্রামের ইয়াছিন মিয়াকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় নারীসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩০ মে) বিকালে কুমিল্লা নগরীর গোবিন্দপুরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া, নগরীর দক্ষিণ চর্থা মাস্টার বাড়ির কানু মিয়ার ছেলে মাহবুব মিয়া, কুমিল্লা সদর উপজেলার ঝাকুনিপাড়া চাপাপুর এলাকার মোস্তফার ছেলে রাসেল, নগরীর সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু বেগম, নূরপুর এলাকার সুমনের স্ত্রী সেলিনা আক্তার, নবগ্রাম এলাকার মো. সুমনের স্ত্রী জ্যোস্না বেগম।

 

অপহরণের শিকার ইয়াছিন চৌদ্দগ্রাম শ্রীপুর বাগৈ গ্রামের আকমত আলীর ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি।

 

অভিযানে নেতৃত্বে থাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এলআইসি টিমের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস পিপিএম বলেন, এই অপহরণ চক্রের নারী সদস্য পূবপরিকল্পিতভাবে ইয়াছিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং কুমিল্লা শহরে এসে দেখা করা অনুরোধ করেন। রোববার সকাল ১০টার দিকে ইয়াছিন ব্যক্তিগত কাজে কুমিল্লা নগরীতে এলে টমছম ব্রিজ থেকে কৌশলে তাকে ভাড়া বাসায় নিয়ে যায়।

 

পরবর্তীতে তারা ইয়াছিনের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরিবার বিষয়টি জেলা ডিবি পুলিশকে জানালে অভিযান পরিচালনা করে চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। একই সময় সেখান থেকে অপহৃত যুবক ইয়াছিনকে উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই চক্র প্রেমের ফাঁদে ফেলে যুবকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন।

 

তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here