নজর২৪, সাভার- সাভারের আশুলিয়া উপজেলায় এক পরিবহন মালিকের করা চাঁদাবাজি ও মারধরের মামলায় উজ্জ্বল হোসেন (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ মে) দুপুরে উজ্জ্বল হোসেনকে ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (২৯ মে) রাতে ছয়জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেন পরিবহন মালিক জিএম খসরুজ্জামান মিন্টু। পরে গভীর রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জ্বল হোসেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তিনি পাথালিয়ার টাকশুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তিনি এ মামলার এক নম্বর আসামি।
মামলায় বাকি আসামিরা হলেন-মো. রানা (৩০), মো. তুহিন (২৫), স্বপন চিশতী (৪৫), তারেক (৪২) ও চান মিয়া (৩০)।
এজাহারে বলা হয়, বাদী মিন্টু ‘ওয়েলকাম’ পরিবহনের পরিচালক। তার ছয়টি বাস ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চলাচল করে।
উজ্জ্বল ও তার সহযোগী রানা এসব বাসের দেখাশোনার দায়িত্ব নেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে তাকে চাপ প্রয়োগ করতে থাকেন। এর জেরে গত ২৯ মে সকালে মিন্টু মোটরসাইকেলে করে নবীনগর গেলে উজ্জলসহ আরও কয়েকজন তার গাড়ি থামিয়ে এই সড়কে পরিবহন চালাতে নিষেধ করে।
তারা জানায়, সড়কে গাড়ি চালাতে হলে বাসের দায়িত্ব তাদের দিতে হবে। বিষয়টি নিয়ে মিন্টু প্রতিবাদ করলে তাকে মা/রধ/র করে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় উজ্জ্বল ও তার সহযোগীরা।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, ‘মামলার ভিত্তিতে উজ্জ্বল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী তাকে মা/রধ/রে/র ফুটেজও আমাদের দিয়েছেন। তা দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
