স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন

নজর২৪, ঢাকা- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

 

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর এ এম জেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ফৌজিয়া মালেক কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছু দিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল।

 

পোস্ট কোভিড জটিলতাও বয়সের সঙ্গে যোগ হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *