Home দেশের খবর বগুড়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

0
71

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় মিম সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মিম কাহালু উপজেলার কাউরা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

 

বুধবার (২৬ মে) সকাল ৯টার দিকে কাহালু উপজেলার শেখাহার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাবা মোফাজ্জল হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালুু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন।

 

ওসি আমবার জানান, মিম সরকার ও তার বাবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ পর্যায়ে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় বগুড়া থেকে নওগাঁগামী নওগাঁ ট্রাভেলস নামে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিম সরকার মারা যান এবং তার বাবা আহত হন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here