Home জাতীয় ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার দিলো বিএনপি

ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার দিলো বিএনপি

0
69

নজর২৪, ঢাকা- ইয়াহুদীবাদ সন্ত্রাসী অবৈধ দখলদার ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের জন্য জরুরি ওষুধ উপহার দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের হাতে ওষুধ সামগ্রী তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

 

ওষুধ সামগ্রী উপহার দেয়ায় এসময় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

 

সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মির্জা আলমগীর বলেন, প্যালেস্টাইনের জনগণের উপর অন্যায় আক্রমণ করা হয়েছে এবং শিশু-নারীসহ প্রায় ২০০ লোককে হত্যা করা হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। এর মধ্যে অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, স্কুল-হাসপাতাল ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা এ ইতিমধ্যেই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আপনারা জানেন, প্যালেস্টাইনের প্রেসিডেন্টকে আমরা চিঠি দিয়েছি এবং তাদের সঙ্গে আমাদের একাত্মতা ঘোষণা করেছি।

 

তিনি বলেন, আমরা আজকে এখানে এসেছি কিছু জরুরি ওষুধ ও চিকিৎসা যন্ত্র নিয়ে। এগুলো প্যালেস্টাইনের নির্যাতিত মানুষের কষ্ট সংগ্রামে কিছুটা হলেও সহযোগিতা করবে। প্যালেস্টাইন-ইসরাইল যুদ্ধের সময় বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইলের উপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়াতে আমরা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করছি।

 

‘যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে তখন সরকারের এই কাজ ভাল হয়নি’ বলে মনে করেন মির্জা ফখরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here