Home জাতীয় এবার জেলায় জেলায় ‘কঠোর লকডাউন’ দেওয়া হবে

এবার জেলায় জেলায় ‘কঠোর লকডাউন’ দেওয়া হবে

0
77

নজর২৪, ঢাকা- চাঁপাইনবাবগঞ্জের মতো যেসব সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের হার বাড়ছে সেগুলো আইসোলেটেড করে রাখার পাশাপাশি প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

 

মঙ্গলবার (২৫ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সব সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণের হার বাড়ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। কয়েকটি জেলায় করোনা বেড়ে গেছে। আমরা ইতোমধ্যে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি। যে সব জেলায় করোনা বেড়েছে প্রয়োজনে সে সব জেলায় আলাদা করে লকডাউনও দেওয়া হবে।

 

চীনের টিকা নিয়ে তিনি বলেন, ‘এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকাদানের আওতায় আনা হবে তার বেশিরভাগই হবে মেডিক্যাল শিক্ষার্থী ও সম্মুখসারিতে কাজ করা চিকিৎসাকর্মী।’

 

১৫ লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করছে। শিগগিরই ডোজগুলো হাতে আসবে বলে আশা করছেন মন্ত্রী।

 

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা দুই মাস ও তিন মাস এমনকি চার মাস পরে দেয়া যায়। যারা এই দুই মাসের মধ্যে টিকা না পাবে, তাদের আরও দুই মাস অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here