মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ছোটন বড়ুয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৪ মে) দুপুর ২টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত ছোটন বড়ুয়া পাড়ার তাছু বড়ুয়ার ছেলে ও নবম শ্রেণির ছাত্র ছিলেন।

 

জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ছোটন। এসময় তার সাথে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে ডুবে থাকা অবস্থায় খোঁজ পেয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *