জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার জুবায়ের করোনাক্রান্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ মির্জাপুর সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৩মে) দুপুরে তার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম।

 

এ ব্যাপারে মির্জাপুর সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, গত ২-৩ দিন ধরেই শরীরে জ্বর ও স্বর্দি উপসর্গ দেখা দেয়। পরে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেয়ার পর প্রাপ্ত ফলাফলে করোনা পজিটিভ আসে।

 

তিনি বর্তমানে সরকারি কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন এবং তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *