Home দেশের খবর ঢাকা মুজিববর্ষ উপলক্ষে নাগরপুর বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে নাগরপুর বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

0
86

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মুজিববর্ষ উপলক্ষে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে প্রকল্প সমুহের শুভ উদ্বোধন করেন।

 

প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায় কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১১০টি বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লাসহ মোট ১৭৫টি স্থাপনার উদ্বোধন করা হয়।

 

নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা এলজিডি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা জয়নাল আবেদিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সহ ইউনিয়ন চেয়াম্যান মো. আনোয়ার হোসেন ও বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আলমাছ উদ্দিন প্রমুখ।

 

উদ্বোধন শেষে বন্যা আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here